Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

কানাডায় ভারত-বিরোধী মিছিল খালিস্তানপন্থীদের, প্রতিবাদ দিল্লির

ফের কানাডার টরন্টোয় খালিস্তানিপন্থীদের মিছিল। সেখানে ওঠে ভারত –বিরোধী স্লোগান। সেই ধর্মীয় উস্কানি। মিছিলে একটি ট্রাকে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কুশপুতুল।

কানাডায় ভারত-বিরোধী মিছিল খালিস্তানপন্থীদের, প্রতিবাদ দিল্লির
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফের কানাডার টরন্টোয় খালিস্তানিপন্থীদের মিছিল। সেখানে ওঠে ভারত –বিরোধী স্লোগান। সেই ধর্মীয় উস্কানি। মিছিলে একটি ট্রাকে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কুশপুতুল। এই ঘটনার কড়া নিন্দা করেছে ভারত। সোমবার সরকারি সূত্রে একথা জানা গিয়েছে। এব্যাপারে কানাডাকে কড়া ভাষায় ভারতের আপত্তির বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। নয়াদিল্লি বলেছে, কানাডায় ভারত বিরোধী শক্তিগুলি বিদ্বেষে উস্কানি দিচ্ছে। বিচ্ছিন্নতাবাদী এজেন্ডা প্রচার করছে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কানাডার কর্তৃপক্ষকে বার্তা দেওয়া হয়েছে। ওই সূত্র আরও জানিয়েছে, টরন্টোর ওই মিছিলে যেভাবে ছবির অপব্যবহার করা হয়েছে, তা কোনওভাবেই বরদাস্ত করা যায় না। সেইসঙ্গে ভারতীয় নেতাদের, কানাডায় বসবাসকারী ভারতীয়দের যেভাবে হুমকি দেওয়া হয়েছে, তা অত্যন্ত আপত্তিকর। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য কানাডার কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ