Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ফের বিপত্তি, ইঞ্জিন বিকল হল ড্রিমলাইনারের

ফের টেকঅফের পরেই বিমান থেকে ‘মেডে’ কল! আমেদাবাদের কালোদিনের স্মৃতি ফিরল ওয়াশিংটনে। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের বিপদ কাটতেই চাইছে না।

ফের বিপত্তি, ইঞ্জিন বিকল হল ড্রিমলাইনারের
  • ৩০ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

ওয়াশিংটন: ফের টেকঅফের পরেই বিমান থেকে ‘মেডে’ কল! আমেদাবাদের কালোদিনের স্মৃতি ফিরল ওয়াশিংটনে। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের বিপদ কাটতেই চাইছে না। যদি এবার বড়সড় দুর্ঘটনার আগেই ফিরে আসে বিমানটি। হতাহতের কোনও খবর নেই। তবে ওয়াশিংটনের ডালাস বিমানবন্দরের এই ঘটনা ফের ড্রিমলাইনারের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিল। গত ২৫ জুলাই ওয়াশিংটন থেকে যাত্রা শুরু করে ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ইউএ ১০৮। গন্তব্য ছিল জার্মানির মিউনিখ। উড়ানের কিছুক্ষণ পরেই বিকল হয়ে পড়ে বাঁদিকের ইঞ্জিন। বিপদ বুঝে তড়িঘড়ি ‘মেডে’ কল করেন পাইলট। ইমার্জেন্সি ঘোষণা করা হয়। নিরাপদ অবতরণের জন্য যোগাযোগ করা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। ২ ঘণ্টা ৩৮ মিনিট ধরে ওয়াশিংটনের আকাশে ঘুরপাক খায় বিমানটি। পাইলট ও এটিসির তৎপরতায় ডালাস বিমানবন্দরে সফল অবতরণ করে ড্রিমলাইনারটি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ