Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ফের উত্তরপ্রদেশে মৃত্যু বিএলওর

অতিরিক্ত কাজের চাপ!  মৃত্যু বিএলওর। ফের ডাবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশে। গত এক সপ্তাহে পাঁচজন বিএলওর মৃত্যু হয়েছে যোগীরাজ্যে।

ফের উত্তরপ্রদেশে মৃত্যু বিএলওর
  • ৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হাথরাস: অতিরিক্ত কাজের চাপ!  মৃত্যু বিএলওর। ফের ডাবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশে। গত এক সপ্তাহে পাঁচজন বিএলওর মৃত্যু হয়েছে যোগীরাজ্যে। জানা গিয়েছে, ঘটনাটি হাথরাসের। সিকন্দরা রাও এলাকার ব্রাহ্মণপুরী মহল্লার বাসিন্দা ৪০ বছরের কমলাকান্ত শর্মা মঙ্গলবার সকালে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। তিনি নাভলি লালপুর কম্পোজিট স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি বিএলও-এর দায়িত্বও পালন করছিলেন। তাঁর পরিবার জানিয়েছে, সকালে তিনি বাড়ির দোতলা থেকে নেমে চা খেতে যান। কিছুক্ষণের মধ্যেই মাথা ঘুরে তিনি লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। কমলাকান্তের ছেলে বিনায়কের অভিযোগ, বিএলওর কাজে অত্যন্ত চাপ। সে কারণে কয়েকদিন ধরেই বাবা অসুস্থ ছিলেন। দুশ্চিন্তাতেও ভুগছিলেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ