Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আমেরিকা ভয় দেখাচ্ছে ভারতকে, অভিযোগ রাশিয়ার

জ্বালানি তেল নিয়ে চাপানউতোরের মধ্যেই এবার আমেরিকাকে তীব্র আক্রমণ করল রাশিয়া। রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের অভিযোগ, ভারত সহ অন্যান্য দেশকে রাশিয়া থেকে তেল কিনতে বাধাদানের চেষ্টা করছে ওয়াশিংটন।

আমেরিকা ভয় দেখাচ্ছে ভারতকে, অভিযোগ রাশিয়ার
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মস্কো: জ্বালানি তেল নিয়ে চাপানউতোরের মধ্যেই এবার আমেরিকাকে তীব্র আক্রমণ করল রাশিয়া। রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের অভিযোগ, ভারত সহ অন্যান্য দেশকে রাশিয়া থেকে তেল কিনতে বাধাদানের চেষ্টা করছে ওয়াশিংটন। এক সাক্ষাৎকারে লাভরভের তোপ, নিষেধাজ্ঞা, চড়া হারে শুল্ক ও অন্যান্য বিধিনিষেধের ভয় দেখিয়ে বিভিন্ন দেশকে রাশিয়ার সস্তা জ্বালানি ক্ষেত্র থেকে সরে আসার জন্য চাপ দিচ্ছে আমেরিকা। তার বদলে অপেক্ষাকৃত বেশি দামে নিজেদের জ্বালানি বিক্রির চেষ্টা করছে। 

Advertisement

রুশ বিদেশমন্ত্রীর বক্তব্য, ‘ওরা (আমেরিকা) আমাদের বলে, ইউক্রেন সমস্যার সমাধান হওয়া উচিত। আমরা মার্কিন প্রস্তাব মেনে নিই... আমেরিকার অবস্থানকে আমরা গুরুত্ব দিয়েছিলাম। ওদের প্রস্তাব গ্রহণ করে আমরা ইউক্রেন ইস্যু সমাধানের কাজটা প্রায় সেরেই ফেলেছিলাম এবং বৃহত্তর পরিসরে সব পক্ষের স্বার্থরক্ষার্থে সহযোগিতার পথেই এগিয়ে গিয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও পর্যন্ত বাস্তব পরিস্থিতিটা এখনও পুরোপুরি উলটো কথাই বলছে।’ আমেরিকাকে আক্রমণের সুর আরও চড়িয়ে রাশিয়ার বিদেশমন্ত্রীর তোপ, নতুন নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুক্ত সমুদ্রপথে ট্যাংকারগুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। সমুদ্র আইন সংক্রান্ত রাষ্ট্রসংঘের কনভেনশনের লঙ্ঘন করে তারা এসব করছে। ওরা ভারত সহ আমাদের অন্যান্য সহযোগিতাদের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে রাশিয়া থেকে সস্তায় তেল কেনা বন্ধ করতে চাইছে। বাড়তি দামে তাদের মার্কিন এলএনজি কিনতে বাধ্য করা হচ্ছে।    

Advertisement
সম্পর্কিত সংবাদ