Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাতা বাড়ল সরকারি আইটিআই-র পার্ট টাইম ইন্সট্রাক্টরদের

রাজ্যের সরকারি আইটিআইগুলিতে চুক্তির ভিত্তিতে নিযুক্ত আংশিক সময়ের ইন্সট্রাক্টরদের ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার। কারিগরি শিক্ষাদপ্তর সম্প্রতি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

ভাতা বাড়ল সরকারি আইটিআই-র পার্ট টাইম ইন্সট্রাক্টরদের
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের সরকারি আইটিআইগুলিতে চুক্তির ভিত্তিতে নিযুক্ত আংশিক সময়ের ইন্সট্রাক্টরদের ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার। কারিগরি শিক্ষাদপ্তর সম্প্রতি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তিন শ্রেণির ইন্সট্রাক্টরদের মাসিক ভাতা ১৩,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। এই বর্ধিত ভাতা জুন মাস থেকে কার্যকরী হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে, কারিগরি শিক্ষাদপ্তরের অধীনস্থ বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে যে চুক্তিভিত্তিক আংশিক সময়ের প্রশিক্ষক রয়েছেন তাঁদের ভাতা বৃদ্ধির দাবি উঠেছে। ২০০৬ সাল থেকে অনেক প্রশিক্ষক এসব প্রতিষ্ঠানে কাজ করছেন। এনিয়ে রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা মনোজ চক্রবর্তী জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র-ছাত্রীদের কারিগরি শিক্ষার কোর্স চালানোর উপর সরকার বিশেষ জোর দিয়েছে। কিন্তু এই প্রশিক্ষকরা খুব কম টাকায় কাজ করে চলেছেন। তাই এক্ষেত্রে আইটিআইয়ের হারে তাঁদেরও ভাতা বাড়ানো প্রয়োজন রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ