Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন প্রতিভাদের পক্ষে সওয়াল রিচার

নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করলেন অভিনেত্রী রিচা চাড্ডা। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে নতুনদের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।

নতুন প্রতিভাদের পক্ষে সওয়াল রিচার
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করলেন অভিনেত্রী রিচা চাড্ডা। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে নতুনদের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। তাঁরা সুযোগই পাচ্ছেন না। এর কারণও ব্যাখ্যা করেছেন রিচা। তাঁর কথায়, ‘আমি যে সময় শুরু করেছিলাম, তখনও বিষয়টা কঠিন ছিল। এখন আরও কঠিন। এখন তরুণ প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া রয়েছে। ২০১২-’১৩ সালেও সোশ্যাল মিডিয়া ছিল, তবে এতটা জনপ্রিয়তা ছিল না।’ অভিনেত্রীর সংযোজন, ‘আমাদের নতুনদের আরও বেশি করে সুযোগ দেওয়া উচিত। তবে দুর্ভাগ্য যে, বলিউডের নামজাদা পরিচালকদের মধ্যেও অভিনেতাদের স্টিরিওটাইপ করার প্রবণতা রয়েছে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, ব্যবসার অঙ্ক আমাদের ঝুঁকি নিতে দেয় না।’ রিচার মতে, কেবল নাচ বা অ্যাকশনের ঘেরাটোপে আটকে না থেকে নতুন দৃশ্য তৈরি করতে হবে। তার জন্য প্রয়োজন ভালো অভিনেতা। সদ্য নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার কথা বলেছিলেন পরিচালক হংসল মেহেতা। বিবেক অগ্নিহোত্রী, অনুরাগ কাশ্যপের মতো পরিচালকদের মতও একইরকম। এবার রিচার কণ্ঠেও একই সুর।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ