Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

৬০ কোটি টাকার প্রতারণা মামলা খারিজের আবেদন অভিনেত্রী শিল্পার

৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে অভিনেত্রী শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এবার এই মামলা খারিজের আবেদন জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁরা।

৬০ কোটি টাকার প্রতারণা মামলা খারিজের আবেদন অভিনেত্রী শিল্পার
  • ১১ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

মুম্বই: ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে অভিনেত্রী শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এবার এই মামলা খারিজের আবেদন জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁরা। দম্পতির দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কোনও ধরনের প্রতারণার মামলার সঙ্গে তাঁরা যুক্ত নন। 

Advertisement

উল্লেখ্য, চলতি বছরই তাঁদের বিরুদ্ধে এই প্রতারণার মামলাটি দায়ের করেন এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, রাজের কোম্পানিতে বিনিয়োগ করার জন্য প্রলোভন দেখানো হয়েছিল। পরে প্রতিশ্রুতি মতো অর্থ ফেরত দেওয়া হয়নি। অভিযোগ অনুযায়ী, মোট লেনদেনের অঙ্ক প্রায় ৬০ কোটি টাকা। মামলাটির তদন্ত করছে মুম্বই পুলিশ। যদিও শিল্পা ও রাজ আদালতে জানিয়েছেন, ব্যবসায়িক লেনদেনকে প্রতারণা বলা ঠিক নয়। এই অভিযোগ ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। বম্বে হাইকোর্টে শীঘ্রই এই আবেদনের শুনানি হতে পারে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ