Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

‘দ্য লায়ন কিং’ খ্যাত অভিনেত্রী খুন

‘দ্য লায়ন কিং’ খ্যাত অভিনেত্রী ইমানি দিয়া স্মিথের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। নিউ জার্সির বাড়িতে তাঁকে উদ্ধার করার পরই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

‘দ্য লায়ন কিং’ খ্যাত অভিনেত্রী খুন
  • ২৬ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

নিউ ইয়র্ক: ‘দ্য লায়ন কিং’ খ্যাত অভিনেত্রী ইমানি দিয়া স্মিথের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। নিউ জার্সির বাড়িতে তাঁকে উদ্ধার করার পরই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিনেত্রীর বয়স হয়েছিল ২৫ বছর। অভিনেত্রীকে ছুরি মেরে খুনের অভিযোগে তাঁর প্রেমিক জর্ডান ডি জ্যাকসনকে গ্রেফতার করা হয়েছে। গত ২১ ডিসেম্বর পুলিশ ইমানির বাড়ি পৌঁছয়। গুরুতর জখম অবস্থায় পড়ে ছিলেন তিনি। তাঁর শরীরে ছুরির একাধিক আঘাত ছিল। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ