Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

২ আবাসনে আগুন

২ আবাসনে আগুন
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর ও ঠাকুরপুকুর থানা এলাকায় বসত বাড়িতে আগুন লাগল। কোনওক্ষেত্রেই হতাহতের কোনও খবর নেই। দু’টি ক্ষেত্রেই তদন্তে নেমেছে পুলিস। মঙ্গলবার দুপুরে ঠাকুরপুকুর থানা এলাকার একটি অভিজাত আবাসনে আগুন লেগে যায়। দক্ষিণ বেহালা রোডে একটি আবাসনে ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, ওই আবাসনের চারতলায় ওঠার সিঁড়িতে প্রচুর পুরনো কাগজ রাখা ছিল। সেখানেই প্রথমে আগুন ধরে। দ্রুত আগুন বিশাল আকার নেয়। আবাসনের বাসিন্দারাই দমকলে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে ঠাকুরপুকুর থানার পুলিস। অন্যদিকে, যাদবপুর থানা এলাকার বাঘাযতীন স্টেশন রোডে এদিন চারতলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ৩টি ইঞ্জিন। তবে তার আগেই ছাই হয়ে যায় গোটা ঘর। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের।
Advertisement
সম্পর্কিত সংবাদ