Bartaman Logo
১৪ জুন, ২০২৬

দু’টো নাম বাদ দিয়ে দেখাক, কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

দু’কোটি তো দূর, দুটো নাম বাদ দিয়ে দেখাক। দেখব কত ক্ষমতা কমিশনের। বুধবার এই মর্মেই চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দু’টো নাম বাদ দিয়ে দেখাক, কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের
  • ৩১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দু’কোটি তো দূর, দুটো নাম বাদ দিয়ে দেখাক। দেখব কত ক্ষমতা কমিশনের। বুধবার এই মর্মেই চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র মন্ত্রককেও হুমকির সুরে জানিয়ে দিলেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্তা বাড়তে থাকলে প্রয়োজনে দিল্লি ঘেরাও করব। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) হোক বা বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্তা— বুধবার প্রতিবাদে সরব তৃণমূল। সংসদের অন্দরে-বাইরে চলল প্রতিবাদ। রা঩জ্যসভায় ‘ওয়াক আউট’ও করল দল। এসআইআর ইস্যুতে সংসদ চত্বরে এদিনও চলল মোদি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভ। 

Advertisement

তৃণমূলের পাঁচ সাংসদের প্রতিনিধিদল হরিয়ানার গুরুগ্রামে অত্যাচারিত বাঙালিদের কথা শুনে রিপোর্ট পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। গুরুগ্রামে বাঙালি পুরুষদের উলঙ্গ করে ধর্ম পরীক্ষা করা হয়েছে বলেও অভিযোগ তুলল তৃণমূল। প্রতিনিধিদলের দুই সদস্য প্রতিমা মণ্ডল এবং মমতা ঠাকুর অভিযোগের সুরে বললেন, পুলিস ওখানে বলছে, বাংলার ভোটার হলে এখানে কেন, বাংলায় যাও। ভাগো ইঁহাসে।  
অভিষেক ব঩ন্দ্যোপাধ্যায় এদিন সংসদ চত্বরে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বললেন, ‘ভোটার তালিকা শুদ্ধকরণের নামে বিহারের হাজার হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। বাংলায় বিজেপি বলছে দু’কোটি নাম বাদ যাবে। দুটো নাম বাদ দিয়ে দেখুক। দেখব কত ক্ষমতা কমিশনের। এসআইআরকে কটাক্ষের সুরে বললেন, সাইলেন্ট ইনভিজিবল রিগিং। একইসঙ্গে বললেন, বাংলাদেশি তকমা দিয়ে বাংলাভাষী তথা বাংলার বাসিন্দাদের বিজেপি হেনস্তা করছে। বাংলাদেশিরাও যদি এদেশে অনুপ্রবেশ করে, তাহলে আটকানোর দায়িত্ব কার? তাই বাংলায় কথা বললেই হেনস্তার ঘটনা বাড়তে থাকলে প্রয়োজনে আমরা দিল্লি ঘেরাও করব। অমিত শাহকে তোপ দেগে বললেন,কয়লা আর গোরু পাচার নিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলছে। কিন্তু আমার প্রশ্ন, সীমান্ত পাহারা কে দেয়? বিএসএফ, সিআরপিএফ কার অধীনে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশ এর আগে এত অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী দেখেনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ