Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রয়াত রাইস এডুকেশনের অন্যতম ডিরেক্টর আরতি রায়

প্রয়াত হলেন রাইস এডুকেশনের অন্যতম ডিরেক্টর আরতি রায়। দীর্ঘ ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার সন্ধ্যা  ৬টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত রাইস এডুকেশনের অন্যতম ডিরেক্টর আরতি রায়
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত হলেন রাইস এডুকেশনের অন্যতম ডিরেক্টর আরতি রায়। দীর্ঘ ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার সন্ধ্যা  ৬টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাইস-অ্যাডামাস গ্রুপের চেয়ারম্যান তথা অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ডঃ সমিত রায়ের মা আরতিদেবীই ছিলেন ছেলের মূল চালিকাশক্তি। প্রথম প্রজন্মের উদ্যোগপতি সমিতবাবু মায়ের নির্দেশে তাঁর গয়না বন্ধক রেখেই রাইসের ক্লাসরুম গড়েছিলেন। ফলে, আরতিদেবীর মৃত্যুর সঙ্গে সঙ্গে রাইস এডুকেশনের একটি ইতিহাসের পরিসমাপ্তি হল। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রায় পরিবারের বাসভবনেই আরতিদেবীর দেহ শায়িত ছিল। সকলেই সেখানে তাঁকে শেষ সম্মান জানান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ