Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬

বার্থ সার্টিফিকেটে আধার বৈধ নয়, মহারাষ্ট্রের পর সিদ্ধান্ত যোগীরাজ্যে

আর মাত্র ১০ দিন। এসআইআর পর্ব সমাপ্ত হওয়ার পর খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে। খসড়া তালিকায় যাদের নাম থাকবে না।

বার্থ সার্টিফিকেটে আধার বৈধ নয়, মহারাষ্ট্রের পর সিদ্ধান্ত যোগীরাজ্যে
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর মাত্র ১০ দিন। এসআইআর পর্ব সমাপ্ত হওয়ার পর খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে। খসড়া তালিকায় যাদের নাম থাকবে না। তাদের যে প্রমাণপত্রগুলি পেশ করে নাগরিকত্ব প্রমাণের শুনানিতে গিয়ে আবেদন করার কথা, তার মধ্যে এখনই বার্থ সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ নির্বাচন কমিশন এখনও ১১ প্রমাণপত্রের মধ্যে বার্থ সার্টিফিকেট রাখলেও হঠাৎ বিজেপি শাসিত রাজ্যগুলি জন্ম সার্টিফিকেটকে শর্তাধীন করে ফেলছে। প্রথমে মহারাষ্ট্র। তারপর উত্তরপ্রদেশ। একের পর এক বিজেপি শাসিত রাজ্য সরকার আধার কার্ডের গুরুত্ব কমিয়ে দিচ্ছে। তারা সিদ্ধান্ত নিয়েছে, আধার কার্ডকে আর জন্ম প্রমাণপত্র হিসেবে বিবেচনা করা হবে না। দ্বিতীয়ত আধার কার্ড দেখিয়ে বার্থ সার্টিফিকেট ইশ্যু করা হবে না। অর্থাৎ যাদের বার্থ সার্টিফিকেট নেই, তারা অনেক পরে আধার দেখিয়ে পুরসভা থেকে বার্থ সার্টিফিকেট পেলেও, সেটি আর বৈধ নয়। এরকম সার্টিফিকেট মহারাষ্ট্র সরকার বাতিল করে দেবে বলে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল। বলা হয়েছে, ২০২৩ সালের পর থেকে আধার কার্ডের মাধ্যমে যে বার্থ সার্টিফিকেট ইশ্যু করা হয়েছে, সেগুলি বাতিল হয়ে যাচ্ছে। এবার থেকে  বিলম্বিত বার্থ সার্টিফিকেট পেতে শুধু আধার কার্ড দেখালে হবে না। অন্য কিছুও দেখাতে হবে। মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত নিয়ে গুঞ্জন ও জল্পনার রেশ কাটার আগেই হঠাৎ এবার উত্তরপ্রদেশ সরকার একইরকম বিজ্ঞপ্তি জারি করেছে। উত্তরপ্রদেশ সরকারের পরিকল্পনা দপ্তরের বিশেষ সচিব অমিত সিং বনসাল নতুন অর্ডার প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে,আধার কার্ডের সঙ্গে বার্থ সার্টিফিকেট সংযুক্ত থাকে না। সুতারং আধার কার্ডকে জন্মের প্রমাণপত্র হিসেবে মান্য করা হবে না। 

Advertisement

স্বাভাবিকভা঩঩বেই প্রশ্ন উঠছ. আধার কার্ড তাহলে কীসের প্রমাণ? কারণ, সরকার এবং নির্বাচন কমিশন বলে দিয়েছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এবার বিজেপি শাসিত সরকারগুলি জানিয়ে দিচ্ছে জন্ম পরিচয়ও নয় আধার। এমনকি অনেক সময় বহু মানুষ অনেক পরে আধার কার্ড দেখিয়ে পুরসভা থেকে বার্থ সার্টিফিকেট ইশ্যু করিয়ে নিয়েছে। বিশেষ করে এসআইআর পর্বে যেখানে আধারকে মান্যতা দেওয়া হচ্ছে না নাগরিকত্ব হিসেবে, তাই বার্থ সার্টিফিকেট নতুন করে করিয়ে নেওয়ার প্রবল তাগিদ তৈরি হয়েছে। উত্তরপ্রদেশ সরকার বলেছে, আধার যদি জাল হয়, তাহলে সেটা দেখিয়ে যে বার্থ সার্টিফিকেট করা হবে সেটাও জাল। অতএব আধার ভিত্তিক বার্থ সার্টিফিকেট অবৈধ।

Advertisement
সম্পর্কিত সংবাদ