Bartaman Logo
৯ জুন, ২০২৬

সন্ত্রাসবাদের প্রচার, কাশ্মীরে ধৃত ৯

জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কাশ্মীরে ৯ জনকে গ্রেফতার করা হল। ধৃতদের মধ্যে একজন মহিলা। রবিবার উপত্যকার বিভিন্ন প্রান্তে অভিযান চালায় কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর (সিআইকে)।

সন্ত্রাসবাদের প্রচার, কাশ্মীরে ধৃত ৯
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কাশ্মীরে ৯ জনকে গ্রেফতার করা হল। ধৃতদের মধ্যে একজন মহিলা। রবিবার উপত্যকার বিভিন্ন প্রান্তে অভিযান চালায় কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর (সিআইকে)। শ্রীনগর, কুলগাঁও, বারামুলা, সোপিয়ান ও পুলওয়ামা থেকে ওই ৯ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা অনলাইনে সন্ত্রাসবাদ ও মৌলবাদী ভাবধারা প্রচার চালাচ্ছিল বলে অভিযোগ। সিআইকে-র এক আধিকারিক জানিয়েছেন, সন্ত্রাসবাদ নির্মূল করতে এই অভিযান মুখ্য ভূমিকা নেবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ