Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৭৫ দিনের সেবাশ্রয় কর্মসূচি শেষ, উপকৃত ১২ লক্ষের বেশি

২ জানুয়ারি থেকে ২০ মার্চ— টানা ৭৫ দিন ডায়মন্ডহারবার এলাকায় সেবাশ্রয় নামে স্বাস্থ্যশিবির করে নজির গড়লেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ দিন ধরে স্বাস্থ্যশিবির চালানো বাংলায় প্রথমবার।

৭৫ দিনের সেবাশ্রয় কর্মসূচি শেষ, উপকৃত ১২ লক্ষের বেশি
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২ জানুয়ারি থেকে ২০ মার্চ— টানা ৭৫ দিন ডায়মন্ডহারবার এলাকায় সেবাশ্রয় নামে স্বাস্থ্যশিবির করে নজির গড়লেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ দিন ধরে স্বাস্থ্যশিবির চালানো বাংলায় প্রথমবার। এই শিবির থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে উপকৃত হয়েছেন ১২ লক্ষ ২৫ হাজার ৭৭৩ জন। 

Advertisement

এর আগে তৃণমূলে নবজোয়ার নামে জনসংযোগের একটি কর্মসূচি কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেবার টানা দু’মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে মিলিত হয়েছিলেন তিনি। তার পরবর্তী পর্যায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবারের মানুষ বিপুল সমর্থন দিয়ে যেভাবে অভিষেকের উপর আস্থাজ্ঞাপন করেছেন, তার সূত্র ধরেই সাংসদ স্বাস্থ্যশিবির চালু করার উদ্যোগ গ্রহণ করেন। ডায়মন্ডহারবার লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভায় মোট ২৯১টি শিবির হয়েছিল। তারপর হয় ২৭০টি মেগা ক্যাম্প। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবকরা পরিশ্রম করে শিবির সফল করে তুলেছেন। তাঁদের কৃতজ্ঞতা জানিয়েছেন অভিষেক। তিনি জানিয়েছেন, সেবাশ্রয় কর্মসূচি সব বাধা ভেঙে ফেলেছে। হতাশা ও আশার মধ্যে ব্যবধান দূর করেছে। এই কর্মসূচির মধ্য দিয়ে সাধ্যমতো চেষ্টা করা হয়েছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে। 
৭৫ দিনের সেবাশ্রয় শিবিরে উল্লেখযোগ্য ঘটনা হল, ৯ বছর বয়সি শিশুর হার্ট অপারেশন। এছাড়াও শিশুর হাতে জটিল অস্ত্রোপচার, স্পাইনাল টিউমার সার্জারি, স্তন ক্যান্সার, ছানি অপারেশন ও চশমা প্রদান, আধুনিক শ্রবণযন্ত্র প্রদান করেছে সেবাশ্রয়। তিন বছর বয়সী শিশুকে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফির উন্নততর চিকিৎসার জন্য বেঙ্গালুরু পাঠিয়েছেন অভিষেক। সাত বছরের শিশুর পেট থেকে কয়েন উদ্ধার এবং গঙ্গাসাগর মেলার সময় ভিন রাজ্যের বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিয়ে নজির গড়েছে অভিষেকের শিবির।

Advertisement
সম্পর্কিত সংবাদ