Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

চলতি শিক্ষাবর্ষে রাজ্যে বাড়ল এমবিবিএসের ৫৭৫টি আসন

চলতি শিক্ষাবর্ষে এমবিবিএস’এ রাজ্যে ৫৭৫টি আসন বাড়ল। ফলে মোট আসন হয়েছে ৬ হাজারের বেশি। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে।

চলতি শিক্ষাবর্ষে রাজ্যে বাড়ল  এমবিবিএসের ৫৭৫টি আসন
  • ২১ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি শিক্ষাবর্ষে এমবিবিএস’এ রাজ্যে ৫৭৫টি আসন বাড়ল। ফলে মোট আসন হয়েছে ৬ হাজারের বেশি। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। 

Advertisement

দপ্তর সূত্রের খবর, সরকারি বেসরকারি মিলিয়ে ১০টি মেডিকেল কলেজের আসন বেড়েছে। একটি নতুন প্রাইভেট মেডিকেল কলেজ ১০০ আসনে ছাত্র-ছাত্রী ভর্তির অনুমোদন পেয়েছে। এভাবেই বেড়েছে ৫৭৫ আসন। যে ১০ টি সরকারি-বেসরকারি কলেজে এমবিবিএস’এর আসন বেড়েছে, তার মধ্যে পাঁচটি সরকারি মেডিকেল কলেজ। বাকি পাঁচটি বেসরকারি। সরকারি মেডিকেল কলেজগুলির মধ্যে পুরুলিয়া, রামপুরহাট, রায়গঞ্জ এবং কোচবিহার—এই চারটি মেডিকেল কলেজের ৫০ করে মোট ২০০ আসন বেড়েছে। অন্যদিকে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কলেজ বলে পরিচিত কল্যাণী মেডিকেল কলেজের ২৫টি আসন বেড়েছে। এভাবে সরকারি ক্ষেত্রে মোট আসন বেড়েছে ২২৫। অন্যদিকে পাঁচটি বেসরকারি মেডিকেল কলেজের পঞ্চাশটি করে আসন বেড়েছে। এছাড়াও ১০০ আসন বিশিষ্ট একটি মেডিকেল কলেজ ছাত্রছাত্রী ভর্তির অনুমোদন পেয়েছে। ফলে বেসরকারি ক্ষেত্রে  বাংলায় এমবিবিএসের মোট আসন বেড়েছে ৩৫০। এদিকে আসন বৃদ্ধি এবং আসন বাতিল যোগ বিয়োগ করে চলতি শিক্ষাবর্ষে সারাদেশে এমবিবিএস আসন বাড়ল ৮৮৫০। মোট আসন বেড়ে  হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৬০০। একটি শিক্ষাবর্ষের  নিরিখে প্রচুর আসন বাড়লেও, এখন মোট আসনসংখ্যায় বাংলার থেকে অনেক এগিয়ে আছে  তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ প্রভৃতি  রাজ্য। প্রতিটিতেই মোট এমবিবিএস আসনের সংখ্যা দশ হাজারেরও বেশি। যদিও অভিভাবক এবং ছাত্রছাত্রীদের একটি বিষয় চিন্তা কুরে কুরে খাচ্ছে। তাঁদের অনেকেরই বক্তব্য, আসন বৃদ্ধিটা বড় কথা নয়। বড় কথা হল, শেষমেশ ছেলে-মেয়েরা চাকরি পাবে তো?

Advertisement
সম্পর্কিত সংবাদ