Bartaman Logo
৯ জুন, ২০২৬

জন্মাষ্টমীর রথযাত্রায় তড়িদাহত হয়ে মৃত ৫

জন্মাষ্টমী উদযাপনের আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে। রবিবার রাতে হায়দরাবাদে হাইটেনশন বিদ্যুতের তার পিতলের রথে লেগে তড়িদাহত হয়ে মৃত্যু পাঁচ জনের।

জন্মাষ্টমীর রথযাত্রায় তড়িদাহত হয়ে মৃত ৫
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: জন্মাষ্টমী উদযাপনের আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে। রবিবার রাতে হায়দরাবাদে হাইটেনশন বিদ্যুতের তার পিতলের রথে লেগে তড়িদাহত হয়ে মৃত্যু পাঁচ জনের। আহত আরও চার। পুলিস সূত্রে খবর, রামান্থপুরের গোকুলনগরে এই রথযাত্রার আয়োজন করা হয়েছিল। মাঝপথে রথ বিকল হয়ে যাওয়ায় নয় জন সেটিকে টেনে নিয়ে যাচ্ছিল। তখনই তড়িদাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিস। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি চার জন হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী জি কিষান রেড্ডির দেহরক্ষীও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে প্রশাসন।  অন্যদিকে হায়দরাবাদেরই কুকাটপল্লিতে জন্মষ্টমীর উদযাপন ঘিরে সংঘর্ষে জড়াল দুই দল। ঘটনায় এক যুবক রক্তাক্ত হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ