Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

প্রয়াগরাজে জোড়া ট্রেনের ধাক্কায় মৃত ৫

দু’টি ট্রেনের ধাক্কা। ছিন্নভিন্ন পাঁচজন। বুধবার এমনই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। কারচানা থানা এলাকার পাচদেওরা ওভারব্রিজের কাছে প্রথমে কালকা এক্সপ্রেসের ধাক্কায় একজনের মৃত্যু হয়।

প্রয়াগরাজে জোড়া ট্রেনের ধাক্কায় মৃত ৫
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রয়াগরাজ: দু’টি ট্রেনের ধাক্কা। ছিন্নভিন্ন পাঁচজন। বুধবার এমনই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। কারচানা থানা এলাকার পাচদেওরা ওভারব্রিজের কাছে প্রথমে কালকা এক্সপ্রেসের ধাক্কায় একজনের মৃত্যু হয়। পুলিশ সুপার (রেলওয়ে পুলিশ) প্রশান্ত ভার্মা জানান, দুর্ঘটনার পর কৌতূহলী কিছু যাত্রী রেললাইনে নেমে পড়েন। ঠিক সেই সময়ই ওই লাইনে পুরুষোত্তম এক্সপ্রেস চলে আসে। সেই ট্রেনের ধাক্কায় চারজনের মৃত্যু হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ