Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিপুরদুয়ারের পুঁটিমারিতে গাড়ি দুর্ঘটনা, মৃত ৩

আজ, মঙ্গলবার ভোররাতে আলিপুরদুয়ার-২ ব্লকের হলদিবাড়ি চৌপথি ও সলসলাবাড়ির কাছে পুঁটিমারি এলাকায় দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, ৩১ সি জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনা হয়।

আলিপুরদুয়ারের পুঁটিমারিতে গাড়ি দুর্ঘটনা, মৃত ৩
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আজ, মঙ্গলবার ভোররাতে আলিপুরদুয়ার-২ ব্লকের হলদিবাড়ি চৌপথি ও সলসলাবাড়ির কাছে পুঁটিমারি এলাকায় দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, ৩১ সি জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনা হয়। মৃত্যু হয়েছে তিনজন যুবকের। জখম গাড়ির চালকও। স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি সড়ক সংলগ্ন গাছে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে তিনজনের মৃত্যু হয়। মৃতেরা হল প্রদীপ ঘোষ(২৪), দীপ দাস(২৩) এবং অভিজিৎ দাস(২৪)। গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক বিনয় পাল চৌধুরীও। তাঁকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ভর্তি করা হয়। পরে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে তাঁকে স্থানান্তরিত করা হয়। 

Advertisement

পুলিশ জানিয়েছে, গাছের সঙ্গে সংঘর্ষের পর গাড়িটি বিকট শব্দে তিন টুকরো হয়ে যায়। রাস্তার পাশে ছিটকে পড়ে। গাড়ির প্রায় দুমড়ে মুচড়ে যায়। তখন পুঁটিমারিতে রাষ্ঠ্রায়ত্ত একটি ব্যাঙ্কের এটিএমের পাহারায় ছিল দুই সিভিক ভলেন্টিয়ার। তাঁরা ছুটে আসেন। এরপর খবর দেওয়া হয় শামুকতলা রোড ফাঁড়িতে। আসেন পুলিশ কর্মীরাও। ততক্ষণে দীপের মৃত্যু হয়েছে। পুলিশ জখমদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর জখম গাড়ি চালককে আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয়েছে। শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদক বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে রাতে ফাঁকা রাস্তায় গাড়িটি প্রচণ্ড গতিতে যাচ্ছিল। সেজন্যই সংঘর্ষের তীব্রতায় গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন টুকরো হয়ে যায়। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ