Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

২৮.২ শতাংশ সংখ্যালঘু রাজ্যে, তথ্য দিলেন মন্ত্রী

মাইনরিটি কমিশন সংক্রান্ত আলোচনা করতে গিয়ে রাজ্যে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে তথ্য দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

২৮.২ শতাংশ সংখ্যালঘু রাজ্যে, তথ্য দিলেন মন্ত্রী
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাইনরিটি কমিশন সংক্রান্ত আলোচনা করতে গিয়ে রাজ্যে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে তথ্য দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার বিধানসভার অধিবেশনে চন্দ্রিমা বলেন, ‘২৮.২ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন রাজ্যে। সংখ্যাটা ২ কোটি ৫৭ লক্ষ ২০ হাজার। এই ২৮.২ শতাংশের মধ্যে মুসলিম সম্প্রদায়ভুক্ত রয়েছেন ২৭.০১ শতাংশ। এছাড়া, খ্রিস্টান সম্প্রদায়ের ০.৭২ শতাংশ, শিখ সম্প্রদায়ের ০.০৭ শতাংশ, বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত ০.৩১ শতাংশ এবং ০.০৭ শতাংশ জৈন সম্প্রদায়ভুক্ত মানুষ রয়েছেন। মন্ত্রীর বক্তব্য, ‘বাংলা হল সব ধর্মের মানুষের সহাবস্থানের জায়গা। এখানে সবাই মিলেমিশে থাকে। সব উৎসব-পার্বণে সবাই অংশগ্রহণ করে।’ কিন্তু বিজেপি শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এদিন বিশেষ ধর্মীয় পতাকা নিয়ে বিজেপি বিধায়করা হাজির হয়েছিলেন বিধানসভায়। এই ঘটনা নজিরবিহীন বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এদিন বিধানসভায় পাস হয় ‘দি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস কমিশন বিল ২০২৫’। এটি একটি সংশোধনী বিল। এই বিলে বলা হয়েছে, আগে কমিশনের ভাইস চেয়ারম্যান পদে একজন ছিলেন। এখন দু’জন থাকবেন ওই পদে। এই কমিশনে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন অংশের মানুষ রয়েছেন বলে জানিয়েছে রাজ্য। যদিও এই বিলের উপর আলোচনায় অংশ নিয়ে বিজেপি বিধায়করা একটি বিশেষ ধর্মের মানুষকে সুবিধা পাইয়ের দেওয়ার অভিযোগ তোলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ