Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শাসনে কিশোরীকে ধর্ষণকাণ্ডে ধৃত আরও ২, অভিযুক্তের বাড়ি ভাঙচুর

শাসনের দাদপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিস আরও দু’জনকে গ্রেপ্তার করেছে।

শাসনে কিশোরীকে ধর্ষণকাণ্ডে ধৃত আরও ২, অভিযুক্তের বাড়ি ভাঙচুর
  • ২০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শাসনের দাদপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিস আরও দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম মহম্মদ আনোয়ার আলি (৩৫) ও মহম্মদ নুর আলম (৩০)। তাদের শনিবার বারাসত আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিস সূত্রে খবর, ধর্ষণের অভিযোগে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছিল মূল অভিযুক্ত হান্নান আলিকে। বিষয়টি ধামাচাপা দিতে হান্নান কয়েক লক্ষ টাকা ‘অফার’ করেছিল। সেই সময় তার হয়ে সালিশি করেছিল আনোয়ার ও নুর। স্বভাবতই ষড়যন্ত্রের অংশ হয়ে গিয়েছে এই দু’জন।

Advertisement

এদিকে, স্থানীয় গ্রামবাসীরা শুক্রবার রাতে অভিযুক্ত হান্নানের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে। দফায় দফায় উত্তেজনা ছড়ালে শাসন থানার আইসি আসিফ সানির নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে শাসনের দাদপুর এলাকায় নাবালিকাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে হান্নান আলি নামের ওই যুবক। 
স্থানীয়দের একাংশের অভিযোগ, হান্নান এর আগেও এলাকায় এমন ঘটনা ঘটিয়েছে। কিন্তু ক্ষমতাবলে তা ধামাচাপা দিতে পেরেছিল। স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই এ প্রসঙ্গে বলেন, এটা বিজেপি শাসিত রাজ্য নয় যে, দোষ করলেও ছাড় পাওয়া যায়। এই বাংলায় কোনও অপরাধীই ছাড় পাবে না। পুলিস ইতিমধ্যেই গোটা বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। আমি ওই পরিবারের পাশে আছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ