নয়াদিল্লি: কাশ্মীরের কিস্তওয়ারে যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াই। নিকেশ দুই জঙ্গি। শহিদ এক জওয়ান। গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর অপারেশন সিন্দুরে তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। তবে যে চার জঙ্গি পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালিয়েছিল, তাদের খোঁজ মেলেনি। অপারেশন সিন্দুরের বিরতির পর উপত্যকায় জঙ্গিদের খোঁজে টানা চলছে তল্লাশি। এই অভিযানের নাম অপারেশন ত্রাশি। জানা যাচ্ছে, কিস্তওয়ারের ছত্রু এলাকার সিংপোরা জঙ্গলে বৃহস্পতিবার সকালে তল্লাশি অভিযান শুরু করে পুলিস, সেনা ও সিআরপিএফের যৌথ বাহিনী। তখনই তাদের লক্ষ্য করে গুলি চালানো শুরু করে জঙ্গিরা।শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় লাগাতার দু’পক্ষের গুলির লড়াই চলছে।প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাহিনীর গুলিতে দুই জঙ্গি খতম হয়েছে। এক জওয়ানও শহিদ হয়েছেন।



