Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নির্বাচন কমিশনের পরীক্ষায় ১৯ শতাংশ বিএলও ‘অনুত্তীর্ণ’

দিল্লিতে প্রশিক্ষণ নিয়ে বুথ লেভেল অফিসাররা (বিএলও) কী শিখলেন, তার মূল্যায়ন করেছিল নির্বাচন কমিশন। রাজ্য থেকে এই পরীক্ষায় যাঁরা বসেছিলেন,  তাঁদের প্রায় ১৯ শতাংশই উত্তীর্ণ হতে পারেননি বা সি গ্রেড পেয়েছেন।

নির্বাচন কমিশনের পরীক্ষায় ১৯ শতাংশ বিএলও ‘অনুত্তীর্ণ’
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দিল্লিতে প্রশিক্ষণ নিয়ে বুথ লেভেল অফিসাররা (বিএলও) কী শিখলেন, তার মূল্যায়ন করেছিল নির্বাচন কমিশন। রাজ্য থেকে এই পরীক্ষায় যাঁরা বসেছিলেন,  তাঁদের প্রায় ১৯ শতাংশই উত্তীর্ণ হতে পারেননি বা সি গ্রেড পেয়েছেন। যেসব বিএলও ফেল করেছেন, তাঁদের আবারও পরীক্ষায় বসতে হতে পারে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সব মিলিয়ে রাজ্য থেকে দুই ধাপে ৩০৬ জন বুথ লেভেল অফিসার এই পরীক্ষায় বসেছিলেন। অনলাইনে ৩০ নম্বরের প্রশ্নপত্র পাঠানো হয়েছিল। সব প্রশ্নই ছিল ‘এমসিকিউ’ ধাঁচের।  কয়েক দিন আগেই তার ফল প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ৩৭জন সি গ্রেড পেয়েছেন। অর্থাৎ তাঁদের প্রাপ্ত নম্বর ২৫ এর কম। এছাড়া, ২১জন ২০-র কম নম্বর পেয়ে ফেল করেছেন। বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৯৯ জন। বাকিরা এ গ্রেড পেয়েছেন। দিল্লিতে যাঁরা এই প্রশিক্ষণ নিয়ে আসছেন, তাঁরাই মাস্টার ট্রেনার হয়ে বাকি বিএলওদের কাজ শেখাবেন বলে ঠিক হয়েছিল। কিন্তু পরীক্ষার্থীর একাংশের ফল সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রসঙ্গত, এই ধরনের মূল্যায়ন সাম্প্রতিক কালে  হয়নি বলেই খবর। আগামী দিনে আরও বিএলও’র একইভাবে পরীক্ষা নেওয়া হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ