Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন জুবিন গর্গ

প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ(৫২)। সিঙ্গাপুরে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। সূত্রের খবর, সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল নামের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি।

দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন জুবিন গর্গ
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

সিঙ্গাপুর, ১৯ সেপ্টেম্বর: প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ(৫২)। সিঙ্গাপুরে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। সূত্রের খবর, সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল নামের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে স্কুবা ডাইভিং  রাইডেই দুর্ঘটনার কবলে পড়েন অসমের এই জনপ্রিয় গায়ক। যদিও কোনও কোনও সংবাদমাধ্যমের খবর, প্যারাগ্লাইডিংয়ের সময়ে দুর্ঘটনার কবলে পড়েন জুবিন।

Advertisement

সমুদ্র থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। আগামী ২০-২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠান করার কথা ছিল জুবিনের। জনপ্রিয় এই গায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল। গত ১৬ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যাওয়ার কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন জুবিন। জনপ্রিয় এই গায়কের প্রয়াণে শোকের ছায়া সঙ্গীত মহলে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ