Bartaman Logo
৯ জুন, ২০২৬

এবার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা জেলেনস্কির, আগামী সেপ্টেম্বরে সাক্ষাৎ দুই নেতার

তিনদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হয়েছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। শনিবার মোদিকে ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও।

এবার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা জেলেনস্কির, আগামী সেপ্টেম্বরে সাক্ষাৎ দুই নেতার
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: তিনদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হয়েছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। শনিবার মোদিকে ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। রাশিয়ার হামলায় ইউক্রেনজুড়ে ধ্বংসের ভয়াবহ চিত্র মোদির কাছে তুলে ধরলেন তিনি। আগামী সেপ্টেম্বরে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার ফাঁকে মোদি-জেলেনস্কি ব্যক্তিগতভাবে সাক্ষাতের বিষয়ে সহমত হয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথপোকথনের বিষয়ে জানিয়েছেন। তাঁর বার্তা, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলতি সংঘাতের অবিলম্বে শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন। এটাই ভারতের ধারাবাহিক অবস্থান। এব্যাপারে সব ধরনের সহায়তা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সেইসঙ্গে ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে তোলার ব্যাপারে আগ্রহী দিল্লি।  

Advertisement

রাশিয়ার কাছ থেকে তেল কেনার ইস্যুতে ভারতের উপর আমেরিকা ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে। এই শুল্ক-যুদ্ধের আবহেই মস্কো-দিল্লি আরও কাছাকাছি আসার ইঙ্গিত মিলছে। শুধু তাই নয়, চলতি বছরেই পুতিন ভারত সফরে আসছেন। এই আবহেই এবার মোদির কাছে ফোন এল রাশিয়ার শত্রুদেশ ইউক্রেনের প্রধানমন্ত্রীর।  প্রধানমন্ত্রীর কাছে তাঁর অভিযোগ, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধ বন্ধের সম্ভাবনা রয়েছে। কিন্তু রাশিয়া সংঘর্ষ বিরতিতে রাজি নয়। তারা বরং দখলদারি ও হত্যালীলা বজায় রাখতেই আগ্রহী। এদিন এক্স হ্যান্ডলে জেলেনস্কি লিখেছেন, ‘দ্বিপাক্ষিক সহযোগিতা ও সামগ্রিক কূটনৈতিক পরিস্থিতি সহ সব গুরুত্বপূর্ণ ইস্যুতেই আমাদের সবিস্তারে কথা হয়েছে। ইউক্রেনের মানুষের প্রতি ভারতের প্রধানমন্ত্রীর সমর্থন পেয়ে আমি কৃতজ্ঞ। ভারতও মনে করে, ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া ইউক্রেন সংক্রান্ত বিষয়গুলির সমাধানের চেষ্টা অর্থহীন।’  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের সম্ভাব্য বৈঠকের আগে জেলেনস্কির এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।  ফাইল চিত্র

সম্পর্কিত সংবাদ