কিয়েভ: ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করেছে আমেরিকা। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও একই কায়দায় ব্যবস্থা নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদমির জেলেনেস্কি। তবে সরাসরি পুতিনের নাম করেননি জেলেনেস্কি। তিনি বলেছেন, ‘যদি স্বৈরশাসকদের সঙ্গে এভাবে মোকাবিলা করা সম্ভব হয়, তাহলে আমেরিকা জানে এরপর কী করতে হবে।’ তাঁর ইঙ্গিত যে পুতিনের দিকেই, তা কার্যত স্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যেভাবে হামলা চালিয়ে মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরোধিতা করে কড়া প্রতিক্রিয়া দিয়েছে রাশিয়া। মাদুরো ও তাঁর স্ত্রী সেলিয়া ফ্লোরেসকে অবিলম্বে মুক্তি দিতে হবে বলেও জানিয়েছে মস্কো।



