Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

যুবভারতী কাণ্ড: রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

যুবভারতী কাণ্ড: রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
  • ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে তাণ্ডবের ঘটনায় এ বার রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার রাজ্যকে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সল্টলেক স্টেডিয়ামের ওই বিশৃঙ্খলার ঘটনায় তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। আজ, বৃহস্পতিবার মামলাগুলি ওঠে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। এই সংক্রান্ত মামলাগুলি রাজ্য সরকারের হয়ে লড়ছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে অন্য মামলায় ব্যস্ত থাকায় রাজ্যের তরফে এদিন শুনানির দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। রাজ্যের আর্জি মেনে তিনটি জনস্বার্থ মামলার শুনানি পিছিয়ে দিয়েছে আদালত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ