Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি কাড়ল ইউনুস সরকার

অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি কাড়ল ইউনুস সরকার
  • ৪ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

ঢাকা: এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধার স্বীকৃতিও কেড়ে নিল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনতে মঙ্গলবার রাতে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রক থেকে জারি করা এই অধ্যাদেশে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করা হয়েছে। ইউনুস সরকারের জারি এই অধ্যাদেশেই মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ ১৯৭০ সালের নির্বাচনে জয়ী চার শতাধিক রাজনীতিবিদের (জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য) মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। নয়া অধ্যাদেশের মাধ্যমে এই নেতাদের ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ বলে বর্ণনা করা হয়েছে।

Advertisement

অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সহযোগীদের জন্য মোট পাঁচটি শ্রেণি নির্ধারণ করা হয়েছে। প্রথমত, যেসব বাংলাদেশি পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছিলেন এবং বাংলাদেশের যেসব নাগরিক বিশ্বজনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। দ্বিতীয়ত, যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত, মুজিবনগর সরকারের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তৃতীয়ত, মুজিবনগর সরকারের সঙ্গে যুক্ত সব এমএনএ বা এমপিএ, যাঁরা পরবর্তী সময়ে গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন। চতুর্থত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকুশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক। পঞ্চমত, স্বাধীন বাংলা ফুটবল দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ