Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

যাত্রীর মৃত্যু, বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের

যাত্রীর মৃত্যু, বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক বিমানযাত্রীর মৃত্যুর ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তাঁর পরিবার। ওই যাত্রীকে যথাযথ পরিষেবা দেওয়া হয়নি বলে অভিযোগ। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে নারাজ। সন্দীপ সিং (৪৩) নামে এক যাত্রী গত ১৭ নভেম্বর ভুবনেশ্বর থেকে কলকাতায় আসেন। বিমানের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। বিমানটি কলকাতায় অবতরণের পর সন্দীপবাবুকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলে অভিযোগ মৃত যাত্রীর পরিবারের। তারা বিমানবন্দর কর্তৃপক্ষকে ই-মেল করে অভিযোগ জানিয়েছেন। তাতে বলা হয়েছে, যাত্রীর যখন শ্বাসকষ্ট হচ্ছিল, তখন যথাযথ পরিষেবা দেয়নি কর্তৃপক্ষ। এমনকী, বিমান অবতরণের পরেও ওই যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা না করিয়ে হাসপাতালে পাঠানো হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, ওই যাত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। ভেন্টিলেশন সহ অন্যান্য চিকিৎসা পরিষেবার প্রয়োজন ছিল। সেই কারণেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারও গাফিলতি রয়েছে কি না, তা দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ