Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ধর্ষণে অভিযুক্ত ইউটিউবারকে শর্তাধীন জামিন

এক মহিলাকে দীর্ঘ সময় আটকে রেখে নিগ্রহ ও ধর্ষণের অভিযোগ উঠেছিল ইউটিউবার শমীক অধিকারীর বিরুদ্ধে

ধর্ষণে অভিযুক্ত ইউটিউবারকে শর্তাধীন জামিন
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক মহিলাকে দীর্ঘ সময় আটকে রেখে নিগ্রহ ও ধর্ষণের অভিযোগ উঠেছিল ইউটিউবার শমীক অধিকারীর বিরুদ্ধে। বেহালা থানার পুলিশ তাঁকে পাকড়াও করেছিল। জেল হেপাজতে থাকা ওই অভিযুক্তকে বৃহস্পতিবার শর্তাধীন জামিন দিলেন আলিপুরের ভারপ্রাপ্ত জেলা জজ। তাঁর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বলেন, ‘এই মামলায় আমার মক্কেলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছিল, তা যথেষ্ট আইনসিদ্ধ ছিল না। সেই সমস্ত বিষয় খতিয়ে দেখেই জেলা আদালত আমার মক্কেলের শর্তাধীন জামিন মঞ্জুর করে। জামিনের শর্তের মধ্যে আছে, অভিযুক্তকে তিন মাস প্রতিদিন সন্ধ্যা ৬‑৮টা পর্যন্ত থানায় হাজিরা দিতে হবে। আদালতের আওতাধীন সীমানা ছেড়ে যাওয়া যাবে না কোর্টের অনুমতি ছাড়া। তদন্তে সহযোগিতা করতে হবে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে এই অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছিল। এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। নিম্ন আদালত তাঁর জামিন বাতিল করে দেওয়ায় তিনি আলিপুর জেলা আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ