Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যুব তৃণমূলের সমাবেশ, চুঁচুড়ায় ভিড়

২১ জুলাইকে সামনে রেখে হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিরাট জমায়েত ও পদযাত্রা হল শুক্রবার। বৃষ্টিবিঘ্নিত দিনেও চুঁচুড়ার ওই রাজনৈতিক জমায়েতে বিপুল ভিড় হয়েছিল।

যুব তৃণমূলের সমাবেশ, চুঁচুড়ায় ভিড়
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ২১ জুলাইকে সামনে রেখে হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিরাট জমায়েত ও পদযাত্রা হল শুক্রবার। বৃষ্টিবিঘ্নিত দিনেও চুঁচুড়ার ওই রাজনৈতিক জমায়েতে বিপুল ভিড় হয়েছিল। পাশাপাশি, সাংগঠনিক জেলার সর্বস্তরের নেতা, মন্ত্রী, বিধায়করা উপস্থিত ছিলেন। সমাবেশে যোগ দিতে এসেছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তথা সাংসদ সায়নী ঘোষও। যুব তৃণমূলের নবনিযুক্ত জেলা সভাপতি প্রিয়াঙ্কা আধিকারীর তত্ত্বাবধানে ওই জমায়েত হয়। এদিন দুপুরে খাদিনা মোড়ে জমায়েত করে ঘড়িমোড়ে সভা করা হয়। ওই সামান্য দূরত্ব পদযাত্রা করে ঘড়িমোড়ে আসতেই মিছিলের বহু সময় লেগে যায়। বিপুল সংখ্যায় যুবকর্মীদের জমায়েতে সভা ও পদযাত্রা আড়েবহরে যেমন বড় হয়েছিল তেমনই ছিল বিপুল উন্মাদনা। সায়নী বলেন, এই উন্মাদনাই বাংলার উন্নয়নের ধারাকে অগ্রগতির দিকে নিয়ে যাবে। একুশে জুলাইয়ের সমাবেশে আমাদের পথপ্রদর্শক আগামীর দিশা দেবেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ