Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলুড়ে গঙ্গায় ভেসে যাওয়া যুবককে উদ্ধার, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

গঙ্গায় আচমকা বান আসতেই বিপদের মুখে পড়েন স্নান করতে নামা এক যুবক। জলের তোড়ে ভেসে যান তিনি। প্রায় তলিয়ে যাওয়ার মুখে প্রাণের ঝুঁকি নিয়ে ওই যুবককে উদ্ধার করলেন স্থানীয় এক তরুণ।

বেলুড়ে গঙ্গায় ভেসে যাওয়া যুবককে উদ্ধার, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গঙ্গায় আচমকা বান আসতেই বিপদের মুখে পড়েন স্নান করতে নামা এক যুবক। জলের তোড়ে ভেসে যান তিনি। প্রায় তলিয়ে যাওয়ার মুখে প্রাণের ঝুঁকি নিয়ে ওই যুবককে উদ্ধার করলেন স্থানীয় এক তরুণ। বুধবার দুপুরে বেলুড়ের জগন্নাথ ঘাটের এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুরে কয়েকজন স্থানীয় মানুষ গঙ্গায় স্নান করতে নেমেছিলেন। সেই সময় জোয়ার চলছিল। তার মধ্যেই হঠাৎ বান এসে পড়ে। উপস্থিত অনেকেই দ্রুত ঘাটে উঠে এলেও শেখ গুলাব নামের ওই ব্যক্তি জলের প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই তিনি ঘাট থেকে অনেকটা দূরে সরে যান এবং হাবুডুবু খেতে শুরু করেন। তাঁকে ডুবে যেতে দেখে পাড়ে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে চিৎকার শুরু করেন, আবার কয়েকজন মোবাইলে সেই দৃশ্য রেকর্ডও করেন। পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠতেই স্থানীয় যুবক সমীর দেরি না করে গঙ্গায় ঝাঁপ দেন। প্রবল স্রোতের সঙ্গে লড়াই করে তিনি সাঁতরে গিয়ে গুলাবকে জাপটে ধরেন এবং ধীরে ধীরে ঘাটের দিকে টেনে নিয়ে আসেন। স্থানীয়দের সহযোগিতায় শেষ পর্যন্ত তাঁকে নিরাপদে জল থেকে তোলা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া যুবককে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই সাহসিকতার জন্য সমীরের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ