Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আহিরীটোলা ঘাটের জেটি থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের, আপাতত বন্ধ লঞ্চ চলাচল

ঘাটের জেটি থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন এক যুবক। আজ, শুক্রবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে উত্তর কলকাতার আহিরীটোলা ঘাটে।

আহিরীটোলা ঘাটের জেটি থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের, আপাতত বন্ধ লঞ্চ চলাচল
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘাটের জেটি থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন এক যুবক। আজ, শুক্রবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে উত্তর কলকাতার আহিরীটোলা ঘাটে। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানান, আচমকাই ঘাটের জেটি থেকে গঙ্গায় ঝাঁপ দেন এক যুবক। সেখানে উপস্থিত অনেকেই চিৎকার শুরু করেন। ছুটে আসেন অনেকেই। কিন্তু ততক্ষণে ওই যুবক নদীতে তলিয়ে যান। খবর পেয়ে দ্রুত অকুস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি। তবে এখনও পর্যন্ত ওই যুবকের কোনও খোঁজ মেলেনি।

Advertisement

তিনি ঝাঁপ দিয়েছিলেন না কী কোনওভাবে জলে পড়ে গিয়েছিলেন এই বিষয়টি নিয়েও ধোঁয়াশা রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঘাটে থাকা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, এই ঘটনার জেরে আপাতত আহিরীটোলা ঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। তার জেরে যাত্রী পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ