প্রতিমার কাঠামো খুলতে নেমে মরা পদ্মায় নিখোঁজ যুবক
  • ২১ অক্টোবর, ২০২৬ ১৮:৫২
Prefer us on Google

বুধবার বিকেলে মুর্শিদাবাদের ইসলামপুর ও রানিতলা থানার সীমান্তবর্তী মরা পদ্মা নদীর ৫১ ঘাটে প্রতিমা নিরঞ্জনের পর কাঠামো খুলতে নেমে নিখোঁজ বিশ্বজিৎ মণ্ডল। স্থানীয়দের সঙ্গে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ডাকা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। জানা গিয়েছে, নিরঞ্জনের পর পাড়ে উঠে ফের কাঠামো আনতে নদীতে নামেন ওই যুবক। তারপর থেকেই তাঁর খোঁজ নেই।

Advertisement