নদীয়ার কালীগঞ্জ বিধানসভার উপ নির্বাচনে ভোট দিতে নৌকা করে ভাগীরথী নদী দিয়ে যাচ্ছিলেন ভোটাররা। সেই নৌকা টানছিলেন পূর্ব বর্ধমানের কেতুগ্রামের নলিয়াপুরের বাসিন্দা লালন হালদার (৩৬) ও তাঁর বাবা রতন হালদার। নৌকাতে মোট ২৮০ জন ভোটার ছিলেন। আচমকাই নৌকা থেকে ভাগীরথীতে পড়ে যান লালন। তাঁর খোঁজেই শুরু হয়েছে তল্লাশি।



