Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রাক্তন স্ত্রী ভোটার কার্ড নিতে এলে অশান্তি, কালনায় আত্মঘাতী যুবক

এসআইআর ফর্ম ফিলাপের জন্য প্রাক্তন স্বামীর কাছে ভোটার কার্ড নিতে এসে অশান্তি। প্রাক্তন স্ত্রী চলে যেতেই ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার হল এক যুবকের।

প্রাক্তন স্ত্রী ভোটার কার্ড নিতে এলে অশান্তি, কালনায় আত্মঘাতী যুবক
  • ১৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: এসআইআর ফর্ম ফিলাপের জন্য প্রাক্তন স্বামীর কাছে ভোটার কার্ড নিতে এসে অশান্তি। প্রাক্তন স্ত্রী চলে যেতেই ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার হল এক যুবকের। মৃতের নাম অজয় মাণ্ডি (৩২)। বাড়ি কালনা মছলন্দপুর গ্রামে। মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্ত হয়।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজয় মাণ্ডিকে ছেড়ে বছর চারেক আগে স্ত্রী চলে যায়। স্ত্রীকে বুঝিয়ে আনার চেষ্টা করেও আনতে পারেনি অজয়। অজয় আর বিয়ে না করলেও স্ত্রী অন্যত্র বিয়ে করে। তারপর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিল অজয়। সোমবার বিকেলে প্রাক্তন স্ত্রী অজয়ের বাড়িতে আসে। সে প্রাক্তন স্বামীর কাছে নিজের ভোটার কার্ড ফেরত চায়। এই নিয়ে দুইজনের মধ্যে অশান্তি হয়। প্রাক্তন স্ত্রী চলে যেতেই সন্ধ্যার পর সাড়ে সাতটা নাগাদ অজয়কে ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে পরিবারের লোকেরা।
মৃতের ভাই বিজয় মাণ্ডি বলেন, দাদা প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিল। দাদা বৌদিকে খুব ভালোবাসত। বৌদি ছেড়ে চলে যাওয়ার পর থেকে দাদা মানসিকভাবে ভেঙে পড়ে। বৌদি অন্যত্র বিয়ে করলেও দাদা আর বিয়ে করেনি। সোমবার বিকেলে বৌদি দাদার কাছে ভোটার কার্ড নিতে আসে। এই নিয়ে দাদার সঙ্গে বৌদির কথা কাটাকাটি অশান্তি হয়। বৌদি চলে যাওয়ার পর রাত সাড়ে সাতটা নাগাদ দাদাকে ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায়। আমাদের অনুমান বৌদির সঙ্গে অশান্তি হওয়ায় দাদা মানসিকভাবে মেনে নিতে না পেড়ে আত্মঘাতী হয়েছে।    

Advertisement
সম্পর্কিত সংবাদ