Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মদ্যপ অবস্থায় রড দিয়ে পিটিয়ে যুবককে খুন! চাঞ্চল্য দুর্গাপুরে

মদ্যপ অবস্থায় রড দিয়ে পিটিয়ে যুবককে খুন! চাঞ্চল্য দুর্গাপুরে
  • ২৮ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

রড দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ। কাঠগড়ায় পিন্টু বাউরি নামের এক যুবক। পুলিস সূত্রে জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার রাতে দুর্গাপুরের কোকওভেন থানার করঙপাড়ার কাছে মদ্যপ অবস্থায় অশান্তি শুরু হয় যিশু কুমার ওরফে রাজেশের সঙ্গে পিন্টুর। তখনই পিন্টু রড দিয়ে রাজেশের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রাজেশ। তারপরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় পিন্টু। স্থানীয়রা রাজেশকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই পুলিস পিন্টুকে গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, যিশু কুমার ওরফে রাজেশ ট্যাঙ্কারের চালক ছিলেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ