Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় অন্যের দোকান থেকে টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার যুবক

উলুবেড়িয়ায় দোকান থেকে ৩ লক্ষ ১২ হাজার টাকা চুরি করে ধরা পড়লেন সাঙ্গির। পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্তারিত পড়ুন।

উলুবেড়িয়ায় অন্যের দোকান থেকে টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার যুবক
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: নিজের খাবারের দোকান উদ্বোধনের আগে বিভিন্ন জিনিস কেনার জন্য টাকার প্রয়োজন ছিল। সেই কারণে রাতে অন্য একটি দোকান থেকে টাকা চুরি করেছিলেন তিনি। তবে লাভ হল না। পুলিশের জালে ধরা পড়ে গেলেন সাঙ্গির ওরফে জাহাঙ্গির। বাড়ি রাজাপুর থানার বাণীবন জগদীশপুরে। বুধবার রাতে বাগনান বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বাগনান থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাঙ্গিরের বাড়ি বাণীবনে হলেও বর্তমানে তিনি বাগনানে থাকছিলেন। বাগনান থানার অদূরে একটি খাবারের দোকান করেছিলেন তিনি। সোমবার সেই দোকান উদ্বোধনের পরিকল্পনা থাকলেও হাতে টাকা ছিল না তাঁর। তাই তিনি চুরির পরিকল্পনা করেন। রবিবার গভীর রাতে বাগনান থানার অদূরেই একটি দোকানের পিছন দিকের দেওয়াল ভেঙে ভিতরে ঢোকেন। পরে দোকানের ভিতরে ক্যাশ বাক্সে থাকা ৩ লক্ষ ১২ হাজার টাকা চুরি করেন। এমনকী সোমবার চুরির সেই টাকায় তিনি দোকানের জন্য একটি নতুন ফ্রিজ ও বিভিন্ন খাবারের জিনিসও কিনে নেন।
এদিকে, চুরি হওয়া দোকানের মালিক বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বুধবার রাতে সাঙ্গিরকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে পুলিশ কিছু টাকা উদ্ধার করেছে। হাওড় গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, ধৃতের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ আছে। ধৃতকে নিজেদের হেপাজতে নিয়ে বাকি টাকা উদ্ধারের চেষ্টা করা হবে। -ধৃত  জাহাঙ্গির

Advertisement
সম্পর্কিত সংবাদ