দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে। ধৃতের নাম রুম্মান কবির। বাড়ি নজরুল সরনী এলাকায়।বারুইপুর পশ্চিম বিজেপির ১ নম্বর মণ্ডলের পক্ষ থেকে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত রুম্মান কবিরকে গ্রেপ্তার করে পুলিশ।



