Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তরুণীকে ধর্ষণের অভিযোগ, ধৃত যুবক

তিলজলায় ক্লাব থেকে গন্তব্যে পৌঁছে দেওয়ার নাম করে তরুণীকে গাড়িতে তুলে বাড়ি নিয়ে এসে ধর্ষণের অভিযোগ উঠেছে

তরুণীকে ধর্ষণের অভিযোগ, ধৃত যুবক
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিলজলায় ক্লাব থেকে গন্তব্যে পৌঁছে দেওয়ার নাম করে তরুণীকে গাড়িতে তুলে বাড়ি নিয়ে এসে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতা ধর্ষণে বাধা দেওয়ায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে তিলজলা এলাকায়। তরুণীর অভিযোগের ভিত্তিতে ওয়াসিম আফসার নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তিলজলা থানা। তরুণীর পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাঁর মেডিকো লিগ্যাল করানো হয়েছে। পুলিশের কাছে লিখিত অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, শনিবার রাতে তিনি তপসিয়া এলাকার একটি ক্লাবে যান। উইকএন্ডে তিনি মাঝেমধ্যে এখানে যেতেন। এই ক্লাবে আসত অভিযুক্ত ওয়াসিম। তরুণীর দাবি, অভিযুক্ত যুবক জানায় তাঁকে গাড়ি করে বাড়ি ছেড়ে দেবে। পরিচিত হওয়ায় তিনি যুবকের গাড়িতে ওঠেন। এরপর যুবক প্রস্তাব দেয় তাঁর বাড়িতে যেতে। প্রথমে রাজি হননি নির্যাতিতা। কিন্তু যুবক চাপাচাপি করায় তিনি শেষ পর্যন্ত সম্মতি দেন। রাতে তিনি যুবকের বাড়িতে আসেন। সেখানে একসঙ্গে নেশাও করে। তরুণী পুলিশকে জানিয়েছে, ওয়াসিম অতিরিক্ত মদ্যপান করলেও তিনি কম নেশা করেছিলেন। এরপর ঘরের মধ্যে তাঁর জামাকাপড় ছিঁড়ে দেয় অভিযুক্ত। তাঁকে ধর্ষণও করে। বাধা দিলে প্রথমে তাঁকে মারধর করা হয়। এরপর তাঁকে জোর করে আবার ধর্ষণ করে অভিযুক্ত। তিনি কোনোক্রমে সেখান থেকে বেরিয়ে তিলজলা থানায় পৌঁছন।  পুলিশের কাছে ধর্ষণের লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে পুলিশ ধর্ষণের কেস রুজু করে। রাতেই ওয়াসিমকে বাড়ি থেকে গ্রেপ্তার করে থানা। রবিবার অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হয়। অভিযুক্ত পক্ষের আইনজীবী সৌরভ দাস বলেন, অভিযোগকারিণী যুবকের পূর্ব পরিচিত। যে কারণে বাড়িতে এসেছিল। এটা কোনো ধর্ষণের ঘটনা নয়। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, অভিযুক্ত বাড়িতে নিয়ে এসে তরুণীকে জোর করে ধর্ষণ করেছে। তার প্রমাণও মিলেছে। সওয়াল শেষে অভিযুক্তকে পুলিশি হেপাজতে পাঠায় আদালত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ