Bartaman Logo
৯ জুন, ২০২৬

দিল্লিতে পাঁচতলা থেকে ধাক্কা, তরুণীর মৃত্যু

রাজধানীতে প্রকাশ্য দিবালোকে খুন। তাও জ্যোতি নগরের মতো এলাকায়। এখানেই মঙ্গলবার পাঁচ তলা বাড়ির ছাদ থেকে ধাক্কা মেরে নীচে ফেলে খুন করা হল তরুণীকে।

দিল্লিতে পাঁচতলা থেকে ধাক্কা, তরুণীর মৃত্যু
  • ২৫ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: রাজধানীতে প্রকাশ্য দিবালোকে খুন। তাও জ্যোতি নগরের মতো এলাকায়। এখানেই মঙ্গলবার পাঁচ তলা বাড়ির ছাদ থেকে ধাক্কা মেরে নীচে ফেলে খুন করা হল তরুণীকে। মৃতার নাম নেহা। ঘটনার সময় বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন তিনি। তখনই ছদ্মবেশে সেখানে হাজির হয় অভিযুক্ত তৌফিক। পুলিস সূত্রে জানা গিয়েছে, কিছুক্ষণ বচসার পর নেহাকে ধাক্কা মারে সে। নীচে পরে যান নেহা। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। পুলিসের কাছে তৌফিকের নামে অভিযোগ দায়ের করে নেহার পরিবার। কে এই তৌফিক? জানা গিয়েছে, তিন বছর আগে নেহার সঙ্গে পরিচয় তৌফিকের। তাকে নিজের ভাইয়ের মতো স্নেহ করতেন নেহা। প্রতিবছর রাখিও বাঁধতেন। কিন্তু তৌফিক নেহাকে বিয়ে করতে চেয়েছিল। একসময় তৌফিকের সঙ্গে সবরকম যোগাযোগ ছিন্ন করেন নেহা। কিন্তু  তৌফিক এরপরেও নানাভাবে তাঁকে উত্যক্ত করতে থাকে বলেই দাবি নেহার পরিবারের। অভিযুক্ত অধরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ