ভোপাল: শ্লীলতাহানির অভিযোগ। এক যুবককে রাস্তায় ফেলে বেদম পেটালেন একদল তরুণী। কলার ধরে চড় থেকে লাঠিপেটা, কিছুই বাদ গেল না। বৃষ্টিভেজা ব্যস্ত বাজারে আচমকাই নারী-ব্রিগেডের এই প্রতিরোধ দেখে ততক্ষণে ভিড় জমে গিয়েছে। তার মধ্যেই মাটিতে পড়ে থাকা যুবককে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন তরুণীরা। সেই দৃশ্য মোবাইল ফোনে রেকর্ড করতে শুরু করেছেন পথচলতি মানুষ। মধ্যপ্রদেশের রাইসেন জেলার এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে আইন মোতাবেক পরবর্তী পদক্ষেপ করা হবে।



