নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনকে মারধর করে দেড় বছরের পুত্রসন্তানকে ছিনিয়ে নিলেন স্বামী। এমন অভিযোগ মিলেছে নৈহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্যাটারসন রোড থেকে। মাথায় গুরুতর আঘাত নিয়ে স্ত্রী পিঙ্কি পার্শী বর্তমানে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিন বছর ধরে পিঙ্কি পুত্রসন্তান নিয়ে বাপের বাড়িতে থাকেন। সন্তান কার কাছে থাকবে, তা নিয়ে আদালতে মামলাও চলছে। আক্রান্ত পিঙ্কির দাদা ভোলা পার্শীর অভিযোগ, ২৬ জুন বৃহস্পতিবার রাতে ভগ্নিপতি শঙ্কর যাদব সশস্ত্র অবস্থায় দলবল নিয়ে তাঁদের বাড়িতে হানা দেন। বোনকে মারধর করে শিশুসন্তানকে ছিনিয়ে নিয়ে চলে যান ওঁরা। বাধা দিতে গেলে বাবা সহ তাঁকেও মারধর করা হয়। বোনের মাথা ফাটিয়ে দেওয়া হয়। ভোলার আরও অভিযোগ, পুলিস তাদের সঙ্গে সহযোগিতা করছে না।