Bartaman Logo
৯ জুন, ২০২৬

শ্রমিক বিক্ষোভ নিয়ে ‘বহিরাগত’দের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ যোগীর

নয়ডার শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। চাপে পড়ে রাতারাতি ২১ শতাংশ মজুরি বৃদ্ধি করেছে যোগী আদিত্যনাথের সরকার। তবুও একাধিক এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, ধরনা জারি রয়েছে।

শ্রমিক বিক্ষোভ নিয়ে ‘বহিরাগত’দের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ যোগীর
  • ১৭ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

লখনউ: নয়ডার শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। চাপে পড়ে রাতারাতি ২১ শতাংশ মজুরি বৃদ্ধি করেছে যোগী আদিত্যনাথের সরকার। তবুও একাধিক এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, ধরনা জারি রয়েছে। এরইমাঝে উঠে এসেছে ‘বহিরাগতদের ষড়যন্ত্রে’র তত্ত্ব। যোগীর পুলিশ-প্রশাসনের দাবি, এই অশান্তিতে শ্রমিকদের হাত ছিল না। উলটে পাকিস্তান যোগ রয়েছে। পুরো বিষয়টি পূর্ব পরিকল্পত। এবার বিক্ষোভে ‘উসকানি’র প্রসঙ্গ উঠে এল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী  যোগী আদিত্যনাথের কথাতেও।  বুধবার রাজ্যের পুলিশ-প্রশাসনকে তাঁর নির্দেশ, শ্রমিকদের বাইরে  যে সব ব্যক্তি বা সংগঠন প্ররোচনা জুগিয়েছে,  তাদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে এই ষড়যন্ত্রকারীদের প্রকাশ্যে আনতে হবে। জনবহুল এলাকায় তাদের ছবি টাঙাতে হবে। কোনোরকম উস্কানি, গুজব বা ভুলভাল তথ্য ছড়ানোর চক্রান্তকে বরদাস্ত করা হবে না। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও নজর রাখতে হবে।

Advertisement

এদিন এক পর্যালোচনা বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের একাধিক নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। চাপের মুখে তাঁর বার্তা, শ্রমিকদের মর্যাদা, অধিকার ও সামাজিক নিরাপত্তা নিয়ে কোনোরকম আপোস করা হবে না। প্রতিটি শ্রমিক যেন অনুকূল পরিবেশে কাজ করতে পারেন, যথাসময়ে সম্পূর্ণ বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পান তা নিশ্চিত করতে হবে।  
বুধবার, উত্তরপ্রদেশ সরকারের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, নয়ডায় হিংসা ছড়ানোর ঘটনায় ইতিমধ্যেই ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর তাদের মধ্যে ৪৫ জনই বাইরের লোক। এরা কেউই শ্রমিক নন। শ্রমিকের ভিড়ে মিশে গিয়ে অনবরত উস্কানি দিয়েছে। একাধিক এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়েছে।

সম্পর্কিত সংবাদ