Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

যোগ দিবস: বাধ্যতামূলক নয় কর্মীদের উপস্থিতি, কোর্টে জানাল রাজ্য

যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার হাইকোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানিয়ে দিল রাজ্য সরকার।

যোগ দিবস: বাধ্যতামূলক নয় কর্মীদের উপস্থিতি, কোর্টে জানাল রাজ্য
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার হাইকোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানিয়ে দিল রাজ্য সরকার। হলফনামায় বলা হয়েছে, ওই অনুষ্ঠানে কারো উপস্থিতি বাধ্যতামূলক নয়। সরকারি কর্মচারীদের কেউ উপস্থিত না-হলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না। 

Advertisement

মুখ্যসচিবের দপ্তর থেকে ১৪ জুন একটি নির্দেশিকা জারি করা হয়। ওই নির্দেশিকায় বলা হয়, রাজ্য সরকারের সমস্ত স্তরের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড (চুক্তির মাধ্যমে অন্য সংস্থার যে কর্মীরা সরকারের কাজ করেন) কর্মী এবং সাম্মানিকের বিনিময়ে যাঁরা কাজ করেন, তাঁদেরও এই কর্মসূচিতে যোগ দিতে হবে। এছাড়া রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থা এবং স্থানীয় সংস্থার কর্মীদেরও যোগ দিবস পালন করতে বলা হয়। 
এই নির্দেশিকার প্রেক্ষিতে মামলা দায়ের করে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন যে, এমন বিজ্ঞপ্তি জারির এক্তিয়ার তাদের আছে কি না, রাজ্যকে তা হলফনামা দিয়ে জানাতে হবে। শুক্রবার রাজ্য জানিয়ে দিল, যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ