Bartaman Logo
২১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যাপক সাফল্য যোগ দিবসে! কলকাতা থেকে জেলা একাধিক জায়গায় যোগ দিবসে রাজ্যবাসী

আজ কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত। রাজ্যজুড়ে পালিত হল এই বিশেষ দিন। বিস্তারিত পড়ুন।

ব্যাপক সাফল্য যোগ দিবসে! কলকাতা থেকে জেলা একাধিক জায়গায় যোগ দিবসে রাজ্যবাসী
  • ২১ জুন, ২০২৬ ১২:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের পালাবদলের পর আজ আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে কালথেকেই সেজে উঠেছে কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলা, আজ রেডরোডে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক ১২তম যোগ দিবস। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন যোগাভ্যাসে অংশগ্রহণ করছেন তাঁরা। একাধিক যোগাসন করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকেও। প্রধানমন্ত্রী জানান, এইবার প্রথমবার পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক যোগ দিবসে এইরকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যোগ শুধুমাত্র অল্পবয়সিদের জন্য নয়, সব বয়সিদের জন্য। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, আমাদের রাজ্যে যোগের সঙ্গে কোনও যোগ ছিল না। কারণ আজও জানা নেই। সেই সঙ্গেই যোগ ব্যায়ামকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। এরপর যোগদিবসের কর্মসূচি সেরেই প্রধানমন্ত্রী সহ মুখ্যমন্ত্রী পৌঁছে যান গার্ডেনরিচে। আজ সেখানে ভারতীয় নৌবাহিনীর জন্য দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

Advertisement

এদিন শুধুমাত্র রেডরোডে নয় কলকাতার বিভিন্ন জায়গায় পালিত করা হয়েছে যোগ দিবস। রবীন্দ্র সরোবর, উলুবেড়িয়া স্টেডিয়াম, বনগাঁ স্টেডিয়াম, এবং কলকাতার জনপ্রিয় ইন্ডিয়ান মিউজিয়াম ছাড়াও একাধিক জায়গায় অনুষ্ঠিত হয়েছিল এইবারের যোগ দিবস। একইসঙ্গে কলকাতার পাশাপাশি  বিভিন্ন জেলাতেও একই ছবি ফুঁটে ওঠে। আসানসোলের পোলো মাঠে, বীরভূমের বিশ্বভারতীর গৌরপ্রঙ্গণে, ঝাড়গ্রামের ননীবালা স্কুল সহ স্টেডিয়াম, দীঘার জনপ্রিয় জগন্নাথ মন্দির। এরই সঙ্গে এক অন্য রকম চিত্র উঠে এসেছে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে। এদিন হাতির পিঠে যোগ করতে দেখা গেল বনকর্মীদের। একদম ভিন্ন মেজাজে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন বনকর্মীরা। ১২তম এই আন্তর্জাতিক যোগ দিবসে নজরকাড়া সারা পেল গোটা রাজ্য। আগামী দিনে এইরকম ভাবেই আরও এগিয়ে যাবে বাংলা এমনটাই আশা রেখেছে গোটা রাজ্যবাসী।

Advertisement
সম্পর্কিত সংবাদ