Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

যাদবপুরের দৃষ্টিহীন পড়ুয়া প্রতারিত, টাকা ফেরাল পুলিস

যাদবপুরের দৃষ্টিহীন পড়ুয়া প্রতারিত, টাকা ফেরাল পুলিস
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতারকের পাল্লায় পড়ে স্কলারশিপের প্রায় ৫০ হাজার টাকা খোয়ালেন এক দৃষ্টিহীন পড়ুয়া। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রীতিমতো মেধাবী। তাঁর পরিবার আর্থিকভাবে স্বচ্ছল নয়। পড়াশোনার খরচ চলত স্কলারশিপের টাকাতেই। ফলে টাকা খুইয়ে প্রবল সমস্যায় পড়েন। গত বছর সাত নভেম্বর প্রতারণার ঘটনাটি ঘটেছিল। দৃষ্টিহীন ছাত্রটি ধরে নিয়েছিলেন টাকা ফেরত পাওয়া যাবে না। তবে ২৭ নভেম্বর কলকাতা পুলিসের সাউথ সাবার্বান ডিভিশনের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে পুলিস। তারপর মাত্র ২১ দিনের মধ্যে টাকা উদ্ধার করে দেয়। শেষ সম্বল টাকাগুলি ফিরে পেয়ে খুশি ওই ছাত্র। ধন্যবাদ জানিয়েছেন কলকাতা পুলিসের আধিকারিকদের।
Advertisement
সম্পর্কিত সংবাদ