Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

যাদবপুরে তরুণীর অস্বাভাবিক মৃত্যু

যাদবপুরে তরুণীর অস্বাভাবিক মৃত্যু
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর থানা এলাকায় ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার সকালে বিক্রমগড় এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সুলগ্না গোপ (২২)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় যাদবপুর থানার পুলিস। তরুণীকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসকরা তরুণীকে মৃত ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, আত্মঘাতী হয়েছেন সুলগ্না। যদিও তার কারণ কী? মৃতার মাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তরকারীরা। এদিন সকালে তরুণীর ঘরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ ছিল। তাতেই সন্দেহ হয় তাঁর মায়ের। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। স্থানীয়দের সাহায্য নিয়ে সেই দরজা ভাঙা হয়। ঘরের ভিতর থেকে গলায় ওড়না জড়ানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় তরুণীকে দেখতে পান মা। সূত্রের খবর, তরুণীর একটি সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই কি আত্মঘাতী? মৃতার পরিবারের তরফে কোনও অভিযোগ জমা পড়েনি যাদবপুর থানায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিস। মৃতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তদন্তকারীদের নজরে।
এই ঘরেই আত্মঘাতী হন সুলগ্না।
Advertisement
সম্পর্কিত সংবাদ