Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

যুবককে পিটিয়ে খুন কুলপিতে

যুবককে পিটিয়ে খুন কুলপিতে
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাকদ্বীপ: এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। মৃতের নাম কুণাল আঢ্য (২২)। ঘটনাটি ঘটেছে কুলপির রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের কালীতলা এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে গ্রামের একটি নির্মাণকাজ নিয়ে দোলুই এবং আঢ্য পাড়ার মধ্যে গন্ডগোল চলছিল। প্রায় সময় এই ঘটনাকে কেন্দ্র করে ছোটখাটো বিবাদ লেগেই থাকত। এদিন কুণাল টোটো করে ফেরার সময় তাঁকে ঘিরে ধরে একদল যুবক। দুপক্ষের মধ্যে শুরু হয় তর্কাতর্কি ও মারামারি। অভিযোগ এরপরই কুণালকে ব্যাপক মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 
Advertisement
সম্পর্কিত সংবাদ