Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় যাত্রীসাথী অ্যাপ ক্যাব চালু

শহর কলকাতার মতো এবার সৈকতশহর দীঘাতেও যাত্রীসাথী অ্যাপ ক্যাবের পরিষেবা চালু হল। অটো বা ট্যাক্সি বুকিংয়ের জন্য পুলিসের উদ্যোগে  বুধবার ‘যাত্রীসাথী’ অ্যাপ চালু হল।

দীঘায় যাত্রীসাথী অ্যাপ ক্যাব চালু
  • ২৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: শহর কলকাতার মতো এবার সৈকতশহর দীঘাতেও যাত্রীসাথী অ্যাপ ক্যাবের পরিষেবা চালু হল। অটো বা ট্যাক্সি বুকিংয়ের জন্য পুলিসের উদ্যোগে  বুধবার ‘যাত্রীসাথী’ অ্যাপ চালু হল। যাত্রী পরিষেবা উন্নত করতে এই ব্যবস্থা সৈকতশহরে প্রথম হল। পাশাপাশি টহলদারি ও যানজট মোকাবিলার কথা মাথায় রেখে ট্রাফিক পুলিসকর্মীদের জন্য বেশ কয়েকটি ট্রাফিক বাইক তুলে দেওয়া হল। বুধবার বিকেলে ওল্ড দীঘায় এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। সেখানে উপস্থিত ছিলেন ডিএসপি(ডিঅ্যান্ডটি) আবু নুর হোসেন, জেলা ট্রাফিক অফিসার শ্যামল মণ্ডল সহ অন্যান্য পুলিস আধিকারিকরা। পতাকা নেড়ে ট্রাফিক বাইক পরিষেবার সূচনা করা হয়। যে কোনও প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকরা নিজেদের স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে তার মাধ্যমে পরিষেবা পাবেন। অ্যাপে বুকিং করলেই পর্যটকদের কাছে ট্যাক্সি বা অটো পৌঁছে যাবে। তাঁরা হোটেলে কিংবা দর্শনীয় স্থানগুলিতে পৌঁছে যাবেন। তেমনই দীঘার বিভিন্ন এলাকা সহ মন্দারমণি, তাজপুর এবং বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ঘুরে বেড়াতে পারবেন। দীঘায় প্রাথমিকভাবে ২৫০টি গাড়ি এর মধ্যে সংযুক্ত করা হয়েছে। ভাড়ার বিষয়টি নির্ধারিত করে দেওয়া হয়েছে। এর ফলে অতিরিক্ত ভাড়ার ঝুঁকি থেকে রেহাই পাবেন পর্যটকরা। যে কোনও সময় বুকিং করে নিরাপদ যাত্রা করতে পারবেন পর্যটকরা। অ্যাপের নির্ধারিত ভাড়ার বেশি নিলে সেই অ্যাপে অভিযোগ জানাতে পারবেন পর্যটকরা। সেই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিস-প্রশাসন। বাইক পরিষেবা চালু হওয়ায় যানজট মোকাবিলা, নজরদারি ও টহলদারির ক্ষেত্রে আরও সুবিধা হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ