Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিপাকে যশ দয়াল

যশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেছেন এক তরুণী

বিপাকে যশ দয়াল
  • ১২ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

লখনউ: যশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেছেন এক তরুণী। পাশাপাশি এক নাবালিকাকে ধর্ষণেরও অভিযোগ উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসারের বিরুদ্ধে। দুটো কেসেরই পৃথক মামলা চলছে। এমন পরিস্থিতিতে উত্তরপ্রদেশের ঘরোয়া টি-২০ লিগ থেকে বাদ দেওয়া হল যশ দয়ালকে। এই প্রতিযোগিতায় গোরক্ষপুর লায়ন্সের হয়ে খেলার কথা ছিল তাঁর। তবে উত্তরপ্রদেশের ক্রিকেট সংস্থার নির্দেশে তাঁকে ছাঁটাই করা হয়। সংস্থার তরফে জানানো হয়েছে, যশ দয়ালের বিরুদ্ধে মামলা চলছে। তিনি গ্রেপ্তারও হতে পারেন। তাই এমন সিদ্ধান্ত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ